পাবনার ঈশ্বরদী উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাটি ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার এম এস কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। এতে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে গঠিত দুটি দল অংশ নেয়। খেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে ভিড় করেন।
খেলার উদ্বোধন করেন মো. আলী হোসেন প্রভাষক (আইসিটি) দাশুড়িয়া ডিগ্রি (অনার্স) কলেজ।
খেলা শুরুর পর থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে। পুরো ম্যাচজুড়ে পাল্টাপাল্টি আক্রমণে মাঠে সৃষ্টি হয় চরম উত্তেজনা। খেলোয়াড়দের নৈপুণ্যে উভয় দলের সমর্থকরাই সন্তুষ্টি প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা কৃষক দলের অন্যতম সদস্য ও সলিমপুর ইউনিয়ন কৃষক দল সদস্য সচিব মো. ওমর শরিফ হানিফ মহলদার, দাশুড়িয়া ডিগ্রি (অনার্স) কলেজের আই. সি. টি. প্রভাষক মো. আলী হাসান (শরীফ)। খেলা শেষে ৩-২ গোলে ব্রাজিল জয় লাভ করে পরে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
এ সময় বক্তারা বলেন, খেলাধুলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি করে এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









