পটুয়াখালীর দশমিনা উপজেলায় খালে পরে আরিয়ান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আলিপুর ইউনিয়নের খলিশা খালি গ্রামে রাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত আরিয়ান রাড়ি ওই এলাকার রাড়ি বাড়ির আসাদুল রাড়ির ছোট ছেলে।
পারিবারিক অবস্থানের সূত্রে জানা যায়, মৃত আরিয়ান পরিবারের সদস্যদের আগা চড়ে তাদের বসতঘরের পিছনের খালে পানি সংগ্রহ করতে গিয়ে শিশুটি পড়ে যায়। ওরে তার মা ও বাবা খোঁজাখুঁজি করতে থাকলে এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতা ওই খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক আরিয়ানকে মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান সাগর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









