রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন: জামায়াত আমির

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপিকে ইঙ্গিত করে জনগণের রায়ের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিএনপিকে ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, ‘আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে, মাথা গরম হয়ে গিয়েছে। এখন মাথা গরম হলে চৈত্র মাসে কী করবেন? মাথা ঠান্ডা রাখেন। এখন তো আরামদায়ক বাতাস আছে, ভালো আবহাওয়া আছে, এই সময় গরম করিয়েন না মাথা। জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রত্যেকটি নর-নারীর ভোটের অধিকার আপনারা পাহারা দেবেন? বাক্স পর্যন্ত ভোটার পৌঁছার পরে তাদের নিজের ভোটের হিসাব তারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ।’

জামায়াত আমির বলেন, ‘অতীতে জনগণের রায়কে যারা সম্মান করে নাই, তাদের পরিণতি কী হয়েছে, তা থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত। জনগণের গায়ে হাত দিতে পারবেন, পিঠে চাবুক মারতে পারবেন, কিন্তু জনগণের হৃদয় এবং কলিজা জয় করতে পারবেন না। হৃদয়, কলিজা যদি জয় করতে হয়, তাহলে সবাইকে তার নিজ নিজ জায়গায় সম্মান দিতে হবে। বিশেষ করে মায়ের জাতিকে।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের কথা একেবারেই স্পষ্ট। জীবন দেব, আমার মায়ের ইজ্জতে হাত দিতে দেব না। মায়ের ইজ্জতের জন্য লড়ে যাব। সুতরাং কেউ আর মেহেরবানি করে এ রকম করবেন না। যারা করেছেন, তওবা করেন, সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাফ চেয়ে নেন।’

জামায়াত আমির বলেন, ‘সেই কালো হাত যদি সামনে বাড়ানোর চেষ্টা করেন, আমরা গালে হাত দিয়ে বসে থাকতে পারব না ভাই। পায়ে পাড়া দিয়ে, মুখের উপর, ঠোঁটের উপর ঘুষি মারবেন, আর বলব যে এবার কানটাও ছিঁড়ে মারেন- এ কাজ হবে না। বরং সমান ওজনের হিসাব-নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হবে।’

শফিকুর রহমান বলেন, ‘আমাদের একটি বন্ধু সংগঠন, তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে, এটা মায়েদের হাতে দেবে। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আরেকদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত। দুইটা একসঙ্গে চলে না। আমরা অনুরোধ করব, নিজের মাকে সম্মান করুন। যদি আপনি নিজের মাকে সম্মান করতে পারেন, তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন। আর যদি নিজের মাকে সম্মান না করতে পারেন, আপনি বাংলাদেশের একজন নারীকেও সম্মান করতে পারবেন না।’

দুপুর ২টা থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.