রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুমিল্লায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম

আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম

কুমিল্লায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

আন্তর্জাতিক কাস্টমস দিবস সম্পর্কে জনগণকে আরো সচেতন ও উদ্বুদ্ধ করার প্রয়াসে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনস্থ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬’। 

সোমবার (২৬ জানুয়ারি) সকালে কুমিল্লা নগরীর ঝাউতলায় হোটেল এলিট প্যালেসে না না আয়োজনে আন্তর্জাতিক কাস্টমস দিবসটি পালিত হয়।

কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার আব্দুল মান্নান সরদারের সভাপতিত্বে কাস্টমস দিবসে উপলক্ষে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফারজানা আফরোজ, সদস্য (কাস্টমস: রপ্তানি, বন্ড ও আইটি), জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (কর-অঞ্চল কুমিল্লা) কর কমিশনার আবদুস সোবহান, (কর-অঞ্চল নোয়াখালী) কর কমিশনার জনাব শাহ মুহাম্মদ ইত্তেদা হাসান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার যুগ্ম কমিশনার ফাহাদ আল ইসলাম এবং যুগ্ম কমিশনার নিতীশ বিশ্বাসসহ কুমিল্লা কমিশনারেটের সকল বিভাগ ও সার্কেলের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও ব্যবসায়ী প্রতিনিধি, আমদানি-রপ্তানিকারকগণ, সিএন্ডএফ এজেন্ট।

বক্তারা বলেন, ‘নৌ বিমান ও স্থলপথে কাস্টমস আছে সবার সাথে।’ এ বছরের স্লোগান অত্যন্ত প্রাসঙ্গিক, অর্থবহ ও উদ্দীপনামূলক। এ স্লোগান দিয়েই বর্তমান সময়ে কাস্টমসের ভূমিকা ও ক্রমবিকাশ অত্যন্ত জোরালোভাবে তুলে ধরা হয়েছে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, দেশজ শিল্পের সংরক্ষণ, রাষ্ট্রীয় ও সামাজিক নিরাপত্তা রক্ষা, আত্মনির্ভরশীল জাতি গঠনে, বাজদের আহরণে কাস্টমসের ভূমিকা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় বাণিজ্য সহজীকরণের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে ঝুঁকি প্রশমনে কাস্টমসকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা, প্রগতি ও দেশের সার্বিক উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব, এটাই হোক আমাদের দৃপ্ত অঙ্গীকার। 

এ বছর আন্তর্জাতিক কাস্টমস দিবসের প্রতিপাদ্য হলো: ‘Customs Protecting society through vigilance and Commitment’ অর্থাৎ ‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’।


মানছুর/কুমিল্লা 

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.