লালমনিরহাট সদর উপজেলায় বজ্রপাতে শরিফা আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার তিস্তা বাসস্ট্যান্ড কাচারিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফা আক্তার স্থানীয় সিএনজি চালক শহিদুল ইসলামের মেয়ে। সে তিস্তা বাসস্ট্যান্ড কাচারিরপাড় এলাকার বাসিন্দা এবং খালিদ বিন ওয়ালিদ মহিলা মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শরিফার দাদা অনিজুল্লাহ মাঠে ধান কাটছিলেন। এ সময় শরিফা কাটা ধানের আঁটি মাঠ থেকে বাড়ির দিকে নিয়ে আসছিল। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদা আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









