সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মু. রেজা হাসান। এর আগে তিনি কুমিল্লা জেলার জেলা প্রশাসক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
রবিবার (২৮ জুন) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ, সিলেটের বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি বদলি হওয়ার পর সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছিলেন। মু. রেজা হাসানের নতুন নিয়োগের মাধ্যমে সিলেটে পূর্ণাঙ্গ জেলা প্রশাসক পদায়ন সম্পন্ন হলো।
মঙ্গলবার (২৩ জুন) সিলেট জেলা ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলম। বিদায়লগ্নে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লিখেন, “বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









