শার্শা থানা পুলিশের চালানো বিশেষ মাদক বিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার হয়েছে ।
গ্রেপ্তারকৃতরা হলো— উপজেলার বুরুজবাগান গ্রামের হাশেম আলীর ছেলে মোঃ ইস্রাফিল হোসেন (২৪), একই উপজেলার সমন্ধকাঠি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোঃ মুন্না হোসেন( ১৯) ও বারোপোতা গ্রামের শহিদুল সর্দ্দারের ছেলে মোঃ ইদ্রিস আলী (৩০)।
রবিবার ( ২৮ জুন) রাতে শার্শা থানা পুলিশের একটি দল নাভারন আনসার ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে ঐ তিন মাদক কারবারীকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের কাছ হতে ১০পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে শার্শা থানা সূত্র নিশ্চিত করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শামিনুল হক বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি নিয়মিত মামলা দায়েরকরা হয়েছে এবং আসামী বিজ্ঞ আদালতে প্রেরণ কার্যক্রম চলমান রয়েছে। সাথে পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









