নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এইচএসি ও সমমান পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে মোগরাপাড়া চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ স্থাপনা ও পার্কিংয়ের দায়ে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ১ জনকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার ( 0২ জুলাই ) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক- আতাউর রহমান, মোগড়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ও সাংগঠনিক শামীম আহমেদ প্রমূখ।
পরিক্ষার্থী সাহেল মিয়া জানান, মোগরাপাড়া চৌরাস্তার পূর্ব ও পশ্চিম পাশে অবৈধ স্থাপনা ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে নির্দিষ্ট সময়ে পরিক্ষা কেন্দ্র পৌঁছাতে সমস্যা হচ্ছিল। প্রশাসন এমন উদ্যোগ সাধুবাদ জানান তিনি।
সোনারগাঁ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আসিফ আল জিনাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঢাকা-গামী স্বদেশ, দোয়েলসহ অন্যান্য পরিবহনের অবৈধ পার্কিং নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে কাগজপত্রবিহীন পরিবহনকে জরিমানা করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার নেতৃত্বে থানা পুলিশের বিশেষ টিম সহযোগী হিসেবে কাজ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









