সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এইচএসসি, আলিম ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে ৫১ জন শিক্ষার্থী অনুপস্থিত।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলায় দুটি কেন্দ্রে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ২১ জন। এর মধ্যে শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে ১৪ জন ও শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে ৭ জন। উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে ৫৭৩ জন ও শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে ৪০৮ জন।
আলিম পরীক্ষার দুটি কেন্দ্রে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ২৪ জন। এর মধ্যে নওয়াবেঁকী বিড়ালাক্ষ্মী কাদেরিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসায় ১১ জন ও শ্যামনগর কেন্দ্রিয় দারুল উলুম কামিল মাদ্রাসায় ১৩ জন। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা নওয়াবেঁকী বিড়ালাক্ষ্মী কাদেরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ১৫৬ জন ও শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসায় ২২০ জন।
এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় দুটি কেন্দ্রে অনুপস্থিত শিক্ষার্থী ৬ জন। এর মধ্যে শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ১ জন ও শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে ৫ জন। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৩০ জন ও শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে ১১০ জন।
উপজেলা এইচএসসি, আলিম ও এইচএসসি ভোকেশনাল সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১২৭ জন। এর মধ্যে মোট ছাত্র ১ হাজার ১৫৩ জন ও ছাত্রী ১ হাজার ৩৮ জন। এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা দুটি কেন্দ্রে ১ হাজার ৩৪০ জন। এর মধ্যে ছাত্র ৬৭১ জন ও ছাত্রী ৬৬৮ জন। আলিম পরীক্ষার্থীর সংখ্যা দুটি কেন্দ্রে ৪২৭ জন। এরমধ্যে ছাত্র ২৪৭ জন ও ছাত্রী ২৪৫ জন। এইচএসসি ভোকেশনাল দুটি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৬০ জন। এরমধ্যে ছাত্র ২৩৫ জন ও ছাত্রী ১২৫ জন।
পরীক্ষার প্রথম দিনে কোনো বহিস্কার নেই।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









