বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

‘সিদ্ধিরগঞ্জবাসীর পক্ষে নির্বাচন না করতাম, তাহলে বেঈমান হতাম’

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

‘সিদ্ধিরগঞ্জবাসীর পক্ষে নির্বাচন না করতাম, তাহলে বেঈমান হতাম’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, আমরা ৭ জন মানুষ এমএ পাশ। একজনকেও বিএনপির মনোনয়ন দেওয়া হয় নাই। দেওয়া হয়েছে কাকে যে নাম লেখা শিখেছে সবেমাত্র। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন বলেন, ‘আমি স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এ জন্য যে, যারা আগামী দিনে সংসদ সদস্য নির্বাচন করতে চায় তাদের পথ সুগম করার জন্য। বিএনপির যিনি প্রার্থী হয়েছেন তিনি বক্তব্যে বলেছেন শীতলক্ষার পশ্চিমপাড় যারা বসবাস করে তারা সন্ত্রাসী। সেই সন্ত্রাসীদের সোনারগাঁবাসী কখনো মেনে নিবে না। সেজন্য তার বিরুদ্ধে আমার নির্বাচন করা ছিল দায়িত্ব এবং কর্তব্য।’

তিনি আরো বলেন, ‘সিদ্ধিরগঞ্জবাসীর পক্ষে যদি আমি নির্বাচন না করতাম তাহলে আমি বেঈমান হতাম। সিদ্ধিরগঞ্জের মানুষকে গালি দেয় আর আমি যদি চুপ থাকতাম তাহলে তাদের সাথে বিশ্বাস ঘাতকতা করা হত।’

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলীর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জিএম সাদরিল, থানা জাসাসের আহ্বায়ক শামীম আহমেদ ঢালী, সদস্য সচিব আকাশ প্রধানসহ প্রমূখ।

জাকির/নারায়ণগঞ্জ

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.