দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে নতুন বাসের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এ বাস উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর।
এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাইদী। জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ইসলাম কিসমত, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারসহ কলেজ ছাত্রদল, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নতুন বাস পেয়ে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। দীর্ঘদিনের পরিবহন সংকট কিছুটা লাঘব হবে বলে আশা প্রকাশ করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









