বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম

আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম

মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসা ও ফিজিওথেরাপির জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এই তথ্য জানান।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় মঙ্গলবার (১৪ এপ্রিল) তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে।

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে মিজানুর রহমান জানান, মির্জা আব্বাস বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ। তবে শারীরিক সক্ষমতা পুরোপুরি ফিরে পেতে এখন তার নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন, যা মালয়েশিয়ায় সম্পন্ন করা হবে। তার দ্রুত আরোগ্য লাভের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। প্রাথমিক অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক জটিলতা বাড়তে থাকায় গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দীর্ঘ এক মাস চিকিৎসার পর তিনি এখন শঙ্কামুক্ত।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.