রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার

জামিন আদেশ ছাড়াই তিন আসামিকে মুক্তি, ডেপুটি জেলার সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম

আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম

জামিন আদেশ ছাড়াই তিন আসামিকে মুক্তি, ডেপুটি জেলার সাময়িক বরখাস্ত

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতের জামিন আদেশ ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দেওয়ার অভিযোগে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ওই তিনজন তারাকান্দা থানার একটি হত্যা মামলার আসামি ছিলেন। প্রডাকশন ওয়ারেন্টকে ‘ভুল’ করে জামিননামা ভেবে ওই তিন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে সব কর্মকর্তা ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম খবরের সত্যতা স্বীকার করে জানান, কারাগারের এক কর্মকর্তা ভুল করে তিন আসামিকে মুক্তি দিয়েছেন। এটি ভুল নাকি ইচ্ছেকৃত তা তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান। 

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, কারাগার থেকে ছাড়া পাওয়া আসামিরা হলেন- মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকায়। তারা একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় একজন নিহত হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই তারাকান্দা থানার একটি হত্যা মামলা তিন আসামি মুক্তি পায়। ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজ সাংবাদিকদের জানান ভুল করে অসতর্ক অবস্থায় তিন আসামিকে মুক্তি দিয়েছেন তিনি।

রুবেল/ময়মনসিংহ

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.