সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নরসিংদী-২ আসন

দলীয় প্রার্থীর প্রতীক বাদ দিতে ইসিতে চিঠি জামায়াতের

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম

আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম

দলীয় প্রার্থীর প্রতীক বাদ দিতে ইসিতে চিঠি জামায়াতের

ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদী-২ (পলাশ) আসনে নির্বাচনি সমীকরণে নতুন মোড় নিয়েছে। ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমঝোতা অনুযায়ী এই আসনটি জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে নির্ধারিত সময়ে জামায়াত মনোনীত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তৈরি হয়েছে জটিলতা ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এই বিভ্রান্তি দূর করতে এবং জোটের সিদ্ধান্ত কার্যকর করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করা হয়েছে, ১১ দলীয় নির্বাচনি ঐক্যের খাতিরে নরসিংদী-২ আসনটি এনসিপিকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রযুক্তিগত বা স্থানীয় কারণে জামায়াত প্রার্থী সময়মতো মনোনয়ন প্রত্যাহার করতে না পারলেও তিনি এখন আর দলের আনুষ্ঠানিক প্রার্থী নন। নির্বাচনী স্বচ্ছতা রক্ষার্থে এবং ভোটারদের বিভ্রান্তি এড়াতে ব্যালট পেপারে জামায়াতে ইসলামীর নির্ধারিত প্রতীক 'দাঁড়িপাল্লা' না রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে।

নরসিংদী-২ আসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রথমে মো. আমজাদ হোসাইনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে জোটগত সিদ্ধান্ত অনুযায়ী আসনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী জনাব গোলাম সরোয়ারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জামায়াত হাইকমান্ড। 

​দলীয় সূত্রে জানা যায়, স্থানীয় নেতাকর্মীদের আবেগ ও বাঁধার মুখে জামায়াত প্রার্থী মো. আমজাদ হোসাইন যথাসময়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। এতে একই আসনে জোটের দুইজন শক্তিশালী প্রার্থী থেকে যাওয়ার শঙ্কে রয়ে গেছে।

​নরসিংদী-২ আসনে এখন জোটের একক প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোলাম সরোয়ারই জামায়াতের সমর্থন পাচ্ছেন। জামায়াত স্পষ্ট করেছে যে, ব্যালট পেপারে তাদের প্রতীক থাকলেও ভোটাররা যেন জোট মনোনীত এনসিপি প্রার্থীকেই সমর্থন দেন।

হাবিব/​নরসিংদী

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.