লালমনিরহাটের পাটগ্রামের জীমনাল সীমান্তে ফের এক নাগরিককে পুশ-ইন করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবি ও এলাকাবাসীর বাঁধায় পিছু হটে বিএসএফ।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে পাটগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জীমনাল সীমান্ত নয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির অধীনস্থ পাটগ্রাম বিওপির হেড কোয়ার্টার আওতাধীন সীমান্ত পিলার ৮১৮-৮১৯ এর মাঝামাঝি অবস্থানে ভারতীয় বিএসএফ ব্যাটালিয়নের বাগডোগরা ক্যাম্পের সদস্যরা ভারতীয় এক নাগরিককে বিকেলে পুশ-ইন’র চেষ্টা করলে বিজিবির টহল দলের সদস্য ও স্থানীয় জনগণ বাঁধা প্রদান করে। এতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পিছু হটে।
তবে এ বিষয়ে বিজিবির আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









