জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট।
শনিবার (৪ জুলাই) বিকেলে বরগুনা প্রেস ক্লাব চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বরগুনা জেলা জামায়াতের আমীর মাওলানা মহিবুল্লাহ হারুন। সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আল-মামুন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের বরগুনা জেলা আমির মাওলানা আব্দুল কুদ্দুস এবং বরগুনা সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।
এ সময় পাথরঘাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাসুদুর আলম ও সেক্রেটারি মো. জাহাঙ্গীর হোসেন, আমতলী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. ইলিয়াস হোসাইন ও সেক্রেটারি মাওলানা মোফাজ্জল হোসেন, বেতাগী উপজেলা জামায়াতের আমীর মো. সাইদুর রহমান সোহরাব ও সেক্রেটারি আফজাল হোসেন, তালতলী উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান এবং বামনা উপজেলা জামায়াতের আমীর সাইদুর রহমানসহ বিভিন্ন উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই সনদের বাস্তবায়ন জরুরি। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
মাওলানা মহিবুল্লাহ হারুন বলেন, ‘‘দাবি বাস্তবায়ন না হলে তারা পুনরায় আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









