সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে প্রায় ১৮ লক্ষ ৮৩ হাজার মূল্যের বিপুল পরিমান মাদক দ্রব্য,ভারতীয় ঔষধ ও বিড়ি জব্দ করেছে র্যাব-৬। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় মোঃ আব্দুল মজিদ শেখ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শনিবার(৪ জুলাই)সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মথুরাপুর এলাকা থেকে এসব মাদক সহ মোঃ আব্দুল মজিদ শেখকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানী কমান্ডার জায়েন উদ্দীন মোহাম্মদ জিহাদ জানান অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহ্নত দুটি ব্যাটারী চালিত ক্যাভার্ড ভ্যান জব্দ করা হয়। এ সময় ক্যাভার্ড ভ্যান থেকে ১ হাজার ৮৮৩ বোতল কোডিনযুক্ত মাদক সিরাপ (উইনসিরেক্স, এসকাফ,ও ফেয়ারডিল সিরাপ) ১হাজার ৫০০ পাতা এল হিস্ট মন্ট, ৬০ পাতা আলফা কেটোজক্স ঔষধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বাপ্পা বিড়ি জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ১৮ লক্ষ ৮৩ হাজার টাকা।
তিনি আরও বলেন এঘটনায় উদ্ধারকৃত আলামত সহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্যামনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









