ময়মনসিংহের গফরগাঁওয়ে পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মুনতাহা উপজেলার বাগুয়া গ্রামের শামছুল আলমের মেয়ে।
রবিবার ( ৫ জুলাই ) দুপুরে উপজেলার বাগুয়া গ্রামে এ দুঘর্টনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষন পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে পরিবারের লোকজন ও স্থানীয়রা মুনতাহাকে উদ্ধার করে।
দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. মনিরুজ্জামান শেখ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নিহত শিশুর পরিবারের আবেদনের প্রেক্ষিতে পোষ্ট মর্টেম ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









