নাটোরের সিংড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মামুনকে মারধরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ সময় ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়। পরে পুলিশের সহায়তায় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ভুক্তভোগী মামুন জানায়, রবিবার (৫ জুলাই) দুপুরে সিংড়ার শেরকোল দুটি গদি ঘর থেকে ব্যবসার ১৭ লাখ টাকা নিয়ে বের হওয়ার পর শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের লোকজন তাকে তুলে নিয়ে মাসুদ মার্কেটে যায়। এ সময় তাকে মারধর করে ১৭ লাখ টাকা নেয়। খবর পেয়ে স্বজনদের সহাতায় পুলিশ তাকে উদ্ধার করে।
৫ আগস্টের পর মহাসড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের প্রতিবাদ ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে প্রতিরোধ করায় জয়নাল ক্ষুব্ধ ছিলো এবং নিয়মিত হুমকি দিয়ে আসছিলো বলে অভিযোগ নির্যাতিত মামুনের।
এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনা জানার পর পুলিশ পাঠিয়ে আহতকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিএনপি নেতা জয়নাল আবেদীনের মুঠোফোনে একাধিকবার কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









