পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে মো. হৃদয় ও মো. বাবুলকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা মৎস্য অফিস এবং নেছারাবাদ নৌ ফাঁড়ি পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় তাদের কাছে থাকা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ।
তিনি জানান, মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ কারেন্ট জালের ব্যবহার ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









