গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোবাইলকোর্টে মো: ওমর মোল্লা (৩০) নামে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই)বিকেলে উপজেলা প্রশাসন,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কোটালীপাড়া থানার পুলিশ স্হানীয়দের সহযোগীতায় উপজেলার মধ্য বান্ধাবাড়ী গ্রামে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।পরে মোবাইলকোর্টের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ২ শত টাকা জরিমানা করেন।
এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা খোরশেদ আলম, কোটালীপাড়া থানার এসআই সুব্রত মালোসহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত ওমর মোল্লা মধ্য বান্ধাবাড়ী গ্রামের ফিরোজ মোল্লার ছেলে, বলে জানাগেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









