রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ওরা ফ্যামিলি কার্ড দিবে বলে, আবার নারীর গায়ে হাত তোলে: ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুর (রায়পুর) প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম

আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম

ওরা ফ্যামিলি কার্ড দিবে বলে, আবার নারীর গায়ে হাত তোলে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, ওরা নারীদেরকে ফ্যামিলি কার্ড দিয়ে গায়ে দেয় হাত, আমরা দেখেছি ওরা নারীদেরকে বারবার হেনস্তা করছে,  আমরা স্পষ্ট করে বলতে চাই ওরা নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কবর রচনা করা হবে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলার উদ্যোগে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির, মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা যুবকদের হাতে এই দেশ তুলে দিতে চাই। আমরা একটা নতুন ইতিহাস রচনা করতে চাই, এমন ইতিহাস যেখানে কোন বৈষম্য থাকবে না, যেখানে কোন নারীর সম্মান বিনষ্ট করা হবে না, যেখানে হত্যা, ধর্ষণ, মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজি থাকবে না, যেখানে থাকবে ন্যায় ইনসাফের বাংলাদেশ। আমরা ক্ষমতায় গেলে কারও প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না।

এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ না না দাবী নিয়ে বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, জুলুম অত্যাচার নির্মুল করতেই ১১ দলীয় এক্য জোট গঠন করা হয়েছে। লক্ষ্মীপুর দুটি নদী বন্দর, রেললাইন, উন্নত চিকিৎসার জন্য আধুনিকায়ন হাসপাতাল, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গঠনের ন্যায্য দাবী তুলেন।

এছাড়া আরো বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসু ভিপি আবু সাদেক কায়েম, চাকসু ভিপি ইব্রাহিম রনি, জাকসু জিএস মাজহারুল ইসলামসহ ১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ। 

রাকিব/রায়পুর

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.