সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান (দৈনিক সমকাল), সাধারন সম্পাদক মোশাররফ হোসেন (দৈনিক আমার দেশ), সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির (দৈনিক বাংলাদেশ বুলেটিন) দায়িত্ব পেয়েছেন।
বুধবার (৮ জুলাই) রাতে সংগঠনের কার্যালয়ে ওই কমিটির নাম ঘোষনা করেন পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহনা টেলিভিশন এর উপজেলা প্রতিনিধি মো. মাহমুদ আলম।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি মো.নুর উদ্দিন (দৈনিক এদিন), সহ-সভাপতি মো.মোশাহিদ আলী (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান জুয়েল (দৈনিক যায়যায়দিন), সহ-সাংগঠনিক সম্পাদক মো.ফজল উদ্দিন (দৈনিক ভোরের চেতনা), অর্থ সম্পাদক লুৎফুর রহমান শাওন (দৈনিক সংগ্রাম), দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী (দৈনিক সুনামকন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক অজিত কুমার দাস (দৈনিক জনকন্ঠ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু বকর সিদ্দিক চৌধুরী (দৈনিক কালেরকন্ঠ), সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আশফাকুর রহমান ছায়েম (দৈনিক মাতৃজগত) এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মাওলানা জুবায়ের আহমদ (দৈনিক জনতার জমিন) দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে জুনেদ আহমদ রুনু (দৈনিক প্রভাত বেলা), মো.তাজিদুল ইসলাম (এনটিভি ইউরোপ) ও জামরুল ইসলাম রেজা (দৈনিক আমার সকাল) দায়িত্ব পেয়েছেন।
ছাতক উপজেলা প্রেস ক্লাবের নতুন এই কমিটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা এবং স্থানীয় সকল সাংবাদিকদের কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব পালনে সকল সাংবাদিক, প্রশাসন ও সকল শ্রেণী পেশার মানুষে সহযোগিতা কামনা করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









