রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিএনপি-আ.লীগে অসংখ্য মুক্তিযোদ্ধা কিন্তু জামায়াতে শুধু রাজাকার: আব্দুল আজিজ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম

আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম

বিএনপি-আ.লীগে অসংখ্য মুক্তিযোদ্ধা কিন্তু জামায়াতে শুধু রাজাকার: আব্দুল আজিজ

গণসংযোগকালে ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ বলেছেন, ‘বিএনপি ও আওয়ামী লীগের তালিকা খুঁজলে অসংখ্য মুক্তিযোদ্ধা পাওয়া যাবে কিন্তু আরেকটি সংগঠন জামায়াত ইসলামী, যে সংগঠনের তালিকায় কোনো মুক্তিযোদ্ধা তো দুরের কথা শুধু রাজাকার আর রাজাকার পাওয়া যাবে বলে।’

শনিবার (৩১ জানুয়ারি) বড়াইগ্রামের মাঁঝগাও ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এমন মন্তব্য করেন।

আব্দুল আজিজ বলেন, ‘বড়াইগ্রামের বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা আমাদের স্বতঃস্ফূর্ত ভাবে সারা দিচ্ছে। এটার একটাই কারণ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ ও বিএনপি। যেহেতু আওয়ামী লীগ এবার নির্বাচনে আসছে না সেহেতু তাদের কর্মীদের পুরো সমর্থন এবার ধানের শীষের পক্ষে। আগামী ১২ তারিখে নির্বাচনে বিএনপির ধানের শীষের জয় সুনিশ্চিত।’ 

গনসংযোগে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য লুৎফর রহমান, বড়াইগ্রাম উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ আশরাফ আলী, সদস্য সচিব শামসুল আলম রনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সালাম মোল্লা, মাঁঝগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বয়াত রেজা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

জাহিদুল/নাটোর

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.