সাতক্ষীরার সদর উপজেলার আলিপুর ইউনিয়নের কুলপোতা এলাকা থেকে আব্দুর রহমান(১২)নামে এক স্কুল ছাত্রের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সকালে কুলপোতার একটি মৎস ঘের থেকে মরাদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে কুলপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র। এর আগে বুধবার (৮জুলাই) সকালে নিখোঁজ হয় সে।
নিহতের খালা শেফালি খাতুন জানায়, আব্দুর রহমানের ৫ বছর বয়সে তার বাবা মাকে ডিভোর্স দিয়ে চলে যায়। এরপর মা অন্যত্র বিয়ে করে। মায়ের বিয়ের পর থেকে শিশু আব্দুর রহমান তার কাছে মানুষ হচ্ছিল। গত বুধবার সকালে তিনি স্বামীকে নিয়ে সাতক্ষীরা শহরে ডাক্তার দেখাতে আসেন। বাড়ি ফিরে দেখেন শিশু আব্দুল্লাহ বাড়িতে নেই। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। আজ শুক্রবার সকালে বাড়ির পাশে একটি মাছের ঘেরের ভিতর তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক (এস.আই) আনিছুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরাদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাদন্তের রিপোর্ট শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









