উজানের বৃষ্টিপাতের তারতম্যের কারণে সিলেটে নদ-নদীর পানি কোথাও কমছে আবার কোথাও বাড়ছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে ৩টায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিলেট কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পাউবোর তথ্য অনুযায়ী, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে আজ সকাল ৬টায় পানির স্তর ছিল ১২ দশমিক ৪২ সেন্টিমিটার। বিকেল ৩টা পর্যন্ত এই পয়েন্টে পানি শূন্য দশমিক ১ সেন্টিমিটার কমেছে। তবে নদীর সিলেট পয়েন্ট পানি বাড়ছে। এই পয়েন্টে আজ সকাল ৬টায় পানির স্তর ছিল ৯ দশমিক ৬৫ সেন্টিমিটার। বিকেল ৩টা পর্যন্ত পানি শূন্য দশমিক ৩ সেন্টিমিটার বেড়েছে। কুশিয়ারা নদীর আমলশিদ ও শেওলা পয়েন্টে শূন্য দশমিক ৪ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ এবং শেরপুর পয়েন্টে শূন্য দশমিক ৬ সেন্টিমিটার পানি বেড়েছে।
এছাড়া সারিগোয়াইন, পিয়াইন, লোভাছড়া এবং ধলা নদীর পানি হ্রাস পাচ্ছে।
আবহাওয়া অফিস সিলেটের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানিয়েছেন, সিলেটে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত) ১৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাশ এদিনকে জানান, বৃষ্টিপাত এবং উজানের ঢল অব্যাহত থাকলেও নদ-নদীর পানি নতুন করে উল্লেখযোগ্যভাবে বাড়ছে না। বরং সুরমা ও কুশিয়ারা নদীর কোনো কোনো পয়েন্টে পানি ইতোমধ্যেই কমতে শুরু করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









