চট্টগ্রামের রাউজানে বন্যা দুর্গত এলাকায় গিয়ে তাদের খোঁজখবর নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
শনিবার (১১জুলাই) রাউজানে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন হুমাম কাদের চৌধুরী।
তিনি বলেন, জনগণের দুঃখ-দুর্দশায় চৌধুরী পরিবার সব সময় পাশে থেকেছে। চৌধুরী পরিবারের রাজনীতিই হচ্ছে গণমানুষের কল্যাণে।
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় রাউজান উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে ধারাবাহিক ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে হাঁটু সমান পানি ডিঙিয়ে রাউজান উপজেলার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন এমপি হুম্মাম কাদের।
যুবদলের এই মানবিক কর্মসূচির আওতায় রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলদাসপাড়া, ডেপুটি বাড়ি, নইম মুন্সি বাড়ি ও বড় বাড়ি পাড়ার বন্যাদুর্গত ও পানিবন্দী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল ও মোজাম্মেল হক, রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহজান সাহিল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল খান ও রিদোয়ানুল হক, রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন, রাউজান পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর, রাউজান পৌরসভা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদুজ্জামান জুয়েল, সহ-সভাপতি সৈয়দ ফয়সাল রনি, রাউজান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিজান উদ্দিন রিপন, যুবদল নেতা হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক দিদার আলী, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম পিংকু, ওয়ার্ড যুবদলের সভাপতি নিজাম উদ্দিন এবং যুবদল নেতৃবৃন্দ হাসেম, আবদুল খালেক, আবদুল করিম, মোরশেদ রকি, রবিউল হাসান রবি, মোহাম্মদ রাজু, মোহাম্মদ সায়েম, শাহিন, আজগর, আইমন, সাদ্দাম, মিজানসহ স্থানীয় নেতাকর্মীরা।
যুবদল নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় বন্যাকবলিত অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









