রাজশাহীর মোহনপুর উপজেলার আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজ অধ্যক্ষ আরসুজ্জামান মালেক-এর বিদায় সংবধনা অনুষ্ঠান কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠানটি হয়েছে।
মাও: এফ এম ইসমাইল আলম আল হাসানীর,সভাপতিত্বে,আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বাগমারা বেল ঘরিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ এফ এম ইসমাইল আলম আল হাছানী, নারায়নপুর হাই স্কুলের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিএম আওয়াল। বিদায় বেলায় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মালেক বলেন, তিলে তিলে গড়া এই প্রতিষ্ঠান আপনারা নজর দিয়ে রাখবেন শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষার মান উন্নয়ন যেন অব্যাহত থাকে। দীর্ঘদিন চলার পথে শিক্ষক শিক্ষার্থীদের মনে যদি আমার অজান্তে কোন কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
বক্তব্যের মাঝে এক সময় বিদায়ী অধ্যক্ষ আবেগ আপ্লুত হয়ে পড়েন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









