পাবনার বেড়ায় মাদকবিরোধী পৃথক দুটি বিশেষ অভিযানে রিপন, রাফি, শাকিব, সোহাগ এবং মুরাদ নামে ৫ যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১২ জুলাই) বিকেলে পরিচালিত অভিযানে মাদক সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবন ও মাদক কারবারির অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
পরে আটককৃত ৫ জনকে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ অর্থদণ্ড দেওয়া হয়। এসব অভিযানে বেড়া এবং আমিনপুর থানার পুলিশ সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









