মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।
সোমবার (১৩ জুলাই) দুপুরে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে উপজেলার পতনউষার এলাকায় ক্ষতিগ্রস্ত ২০০ জনকে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী ষ্টেশন শমশেরনগরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এডমিন) উইং কমান্ডার সঞ্জীব সাহা, ষ্টেশন নিরাপত্তা কর্মকর্তা স্কোয়াড্রন লীডার খাইরুল, পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অলি আহমেদ খান, ইউপি সদস্য মোঃ ইব্রাহিম প্রমুখ।
উইং কমান্ডার সঞ্জীব সাহা বলেন, “নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি বন্যাদুর্গত এলাকার জনসাধারণের যেকোন দুর্যোগ মোকাবিলায় বিমান বাহিনী সবসময় তৎপর ও সচেষ্ট। এই প্রাকৃতিক দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে বাংলাদেশ বিমান বাহিনী।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









