গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোবাইলকোর্টে নাজমুল হাসান (২৮) নামের এক মদকসেবীকে কারাদন্ড দিয়েছে মোবাইলকোর্ট।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলা মদকদ্রব্য নিয়ন্তণ অধিদপ্তরের কর্মকর্তারা
কোটালীপাড়া উপজেলার বহরাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার হেফাজতে থাকা ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে মোবাইলকোর্টের বিচারক উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ২০০ টাকা জরিমানা করেন। দন্ডপ্রাপ্ত নজমুল হাসান সাদুল্লাপুর ইউনিয়নের বহরাবাড়ী গ্রামের আবু তালেব মিয়ার ছেলে বলে জানাগেছে।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, “এলাকায় মাদকের বিস্তার রোধে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









