ময়মনসিংহের গৌরীপুরে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনজন সুবিধাভোগী নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম। আয়োজকদের মতে, এ উদ্যোগ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
বুধবার (১৫ জুলাই) সকালে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগে এবং গৌরীপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা।
গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হিরার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ. টি. তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক ঐক্য ফোরামের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ।
সুনন্দা সরকার প্রমা বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে নারীরা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি পরিবার ও সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।”
তিনি আরও বলেন, “নারীর ক্ষমতায়নে সরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। সাংবাদিক ঐক্য ফোরামের এ উদ্যোগ সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে।”
অনুষ্ঠানে সাংবাদিক ঐক্য ফোরামের নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের কর্মমুখী করে তুলতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









