সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুরে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে নীলডুমুর বর্ডার গার্ড বাংলাদেশ (১৭বিজিবি)।
বুধবার (১৫ জুলাই) সকালে নীলডুমুর বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ (খাদ্যসামগ্রী) বিতরণ কর্মসূচিতে এলাকার অর্ধশতাধিক অসহায় নারী-পুরুষের হাতে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন বিজিবির কর্মকর্তারা। উপকারভোগীরা এই মানবিক উদ্যোগের জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নীলডুমুর ১৭ বিজিবি,র পরিচালক লেঃ কর্ণেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, (পিএসসি, সিগন্যালস) বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও দুর্যোগকবলিত ও অসহায় মানুষের সহায়তায় বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









