শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে মোঃ তামিম ইকবাল (১৬) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) রাতে শার্শা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তামিমকে গ্রেপ্তার করে। সে শার্শা থানার গোগা (বাজার সংলগ্ন) গ্রামের হারুন অর রশিদের ছেলে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়,গত ২৬ জুন রাত অনুমান ১:০০ ঘটিকার সময় শার্শা থানাধীন শার্শা গ্রামস্থ আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টারের ২৪ নম্বর রুমে এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শার্শাা থানায় মামলা দায়ের করেছেন।
এজহারে বাদী উল্লেখ করেন ঘটনার সময় তিনি রুমে ছিলেন না। এই সুযোগে অভিযুক্ত কিশোর মিথ্যা বলে ১১ বছরের মেয়েকে দিয়ে রুমের দরজা খোলায়। পরবর্তীতে তামিম তার কাছে থাকা গামছা দিয়ে শিশুটির মুখ বেঁধে নিজের শয়নকক্ষে নিয়ে যায় ও তার কন্যা শিশুকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









