গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মহসিন ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানজিলা খানম।
রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়দের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, কমলকুঁড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমান সরদার এবং সাংবাদিক মো. কামরুল হাসান।
সভায় বক্তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জাতীয় ঐক্য ও আগামী প্রজন্মের কাছে শহীদদের বীরত্বপূর্ণ ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলা প্রকৌশলী শফিউল আজম, সমবায় কর্মকর্তা এস এম শরিফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মফিজুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এইচ এম আবুল বসার বাচ্চু ও যুবদলের সভাপতি রঞ্জন মল্লিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









