ঝিনাইদহের মহেশপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আরিসান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিসান শ্রীপুর গ্রামের মনিরুজ্জামান মনিরের মেয়ে।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় আরিসান। একপর্যায়ে পুকুরের পানিতে সে ডুবে যায়। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে নেমে খোঁজ করা হয়। খোঁজাখুঁজির সময় পানির নিচ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমূল হুদা জিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘শুনেছি শিশু আরিসান দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করা হয়।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









