টাঙ্গাইলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার ৯ দিনব্যাপি উৎসব শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পৌর শহরের শ্রী শ্রী কালীবাড়ির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা শেষে শ্রী শ্রী বড় কালীবাড়ি প্রাঙ্গণে পূজা অর্চনা, রথটান ও মেলা অনুষ্ঠিত হয়। এর আগে রথযাত্রার শোভাযাত্রা উদ্বোধন করেন বিএনপির প্রচার সম্পাদক, মৎস্য ও প্রানিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এ সময় জেলা প্রশাসক শরীফা হক, জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি শ্যামল হোড়, শ্রী শ্রী কালীবাড়ি পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সাবালিয়া ইসকন মন্দির, বটতলা ইসকন মন্দিরসহ অন্যান্য মন্দির কমিটি ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথকভাবে রথটান, পুজার্চ্চনা, আলোচনা সভা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসুচীতে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার (২৪ জুলাই) উল্টো রথটানের মধ্যদিয়ে এ উৎসব সমাপ্ত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









