সিলেটের জৈন্তাপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা সদরের নিজপাট লামাপাড়ায় শ্রী শ্রী হরেকৃঞ্চ নামহট্র সংঘ জৈন্তাপুর শাখার উদ্যোগে লামাপাড়া মহাপ্রভুর আখড়া থেকে এক বিশাল রথযাত্রা বের করা হয়।
এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার ভক্তরা অংশগ্রহণ করেন।
উৎসবে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পারিক শ্রদ্ধাবোধ ও মানব সেবার চেতনাই রথযাত্রা মহোৎসবের মূল শিক্ষা। ধর্মীয় উৎসব কেবল মাত্র একটি সম্প্রদায়ের নয়, এপি সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, শান্তি ও সৌহার্দের বন্ধন আরও সুদৃঢ় করে তুলে। জগন্নাথ দেবের রথযাত্রা আমাদের সহনশীলতা, নৈতিকতা ও মানবতল্যাণের বার্তা বহন করে।
বক্তারা আরও বলেন, শতাব্দী প্রাচীন এই ধর্মীয় ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকলের সম্মিলিত সহযোগিতায় সম্প্রীতির পরিবেশ বজায় রেখে উৎসব পালন করলে সমাজে শান্তি এবং ঐক্য আরও সুসংহত হবে। তারা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল পর্যায়ের অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা, (ওসি তদন্ত) উসমান গনি।
এদিকে রথযাত্রার পুরো আনুষ্ঠানিকতায় ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, জৈন্তাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবারন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রনত দেব, সহ-সভাপতি নান্টু দেব, লামাপাড়া মহাপ্রভু আখড়ার সভাপতি শ্যামল পুরকায়স্থ্য, শ্রী শ্রী হরেকৃঞ্চ নামহট্র সংঘের সভাপতি নদিয়া গৌরহরি দাস নিপেশ, সহ-সভাপতি জয়বল্লব দাস আপন, সাধারণ সম্পাদক পান্ডব মাদব দাস প্রশান্ত, সহ-সাধারণ সম্পাদক দেবদেব দাস দেবাস, সাংগঠনিক সম্পাদক উরক্রম চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক দীপক চন্দ্র দে, অর্থ সম্পাদক জীবন কৃঞ্চ দাস প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









