ময়মনসিংহের গফরগাঁওয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই ) সকাল ১০টায় থেকে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গফরগাঁও-এর আয়োজনে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কারিগরি পরামর্শক হিসেবে সহযোগিতা করে বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম,এন আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস এর জিআইএস স্পেশালিস্ট সাকিব হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশরী আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপি নেতা শেখ মোঃ ঈসহাক, শাহ আব্দুল্লাহ আল মামুন, গফুর হাসান, উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের প্রশাসকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক প্রতিনিধি, এলজিইডির কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন সামাজিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
কর্মশালায় বক্তারা বলেন, জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে সড়ক উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকর ও তথ্য নির্ভর হবে। এতে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার ও অর্থনৈতিক উন্নয়ন, ঠেকসই অবকাঠামো নির্মাণ এবং স্থানীয় জনগণের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









