ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের ছোলনা সালামিয়া বহুমুখী কামিল মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) মাদ্রাসার সভাপতি শাহ্ সাইয়্যেদ মুরাদুল্লাহ আহমাদ ও সহ-সভাপতি মো. গিয়াসউদ্দিন মিয়া বেনুর সৌজন্যে এবং আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় ৬ শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
এ সময় রোগীদের ব্যবস্থাপত্রের পাশাপাশি ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
মো. গিয়াসউদ্দিন মিয়া বেনু বলেন, ‘‘এলাকার অসহায় মানুষের চিকিৎসাসেবার কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’’
মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন মাদ্রাসার সভাপতি ও নারিন্দা পীর সাহেব শাহ্ সাইয়্যেদ মুরাদুল্লাহ আহমাদ।
এ সময় আঞ্জুমান মফিদুল ইসলামের চেয়ারম্যান আলহাজ আব্দুস সালাম, সদস্য এটিএম ফাইজুল বারী, প্রফেসর ডা. শাহ আলম, জাহাঙ্গীর আলম কালা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









