আহমদাবাদের মঞ্চে একের পর এক গানে মাতিয়ে রাখছেন দর্শকদের। আচমকাই মঞ্চে উঠে এসে গায়ক দিলজিৎ দোসাঞ্ঝকে চুমু খাওয়ার চেষ্টা করেন এক নারী ভক্ত। প্রথমে থামানোর চেষ্টা করলেও পরে অনুমতি দেন। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে।
শনিবার (২১ নভেম্বর) গুজরাত রাজ্যের আহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
দিলজিতের সামাজিকযোগাযোগ মাধ্যম থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ভক্তের সঙ্গে বেশ মজার ছলেই কথা বলছেন গায়ক। তাকে উদ্দেশ্য করে দিলজিৎ বলেন, “দেখুন, বিদেশিরাও ভাংড়া নাচছেন। আমার অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। আমার ইংরেজি খুব ভাল নয়, তবে আমি কিন্তু সুদর্শন!’’ এর পর আবার গানে মন দেন তিনি। মঞ্চ ছাড়ার আগে ভ্ক্তকে জড়িয়ে ধরেন এবং গালে চুমু খান।
তবে শুধু এই ঘটনাই নয়, আরও এক ভ্ক্তকে দেওয়া বিশেষ উপহারের জন্যও আলোচনায় দিলজিৎ। এ বছর তার ‘অরা ট্যুর’-এর সাতটি অনুষ্ঠানেই হাজির ছিলেন ওই ভ্ক্ত। বিদেশ ঘুরে এ বার আহমদাবাদেও পৌঁছে গিয়েছিলেন তিনি। মঞ্চ থেকেই তার কথা জানতে চান গায়ক।
ভালবাসায় আপ্লুত দিলজিৎ ঘোষণা দেন, কনসার্টের টিকিট কিনতে হবে না জানিয়ে আজীবন বিনামূল্যে অনুষ্ঠানে প্রবেশের সুযোগ করে দেন ওই ভক্তকে।
দিলজিতের বলেন, “আজ থেকে আপনাকে আর আমার অনুষ্ঠানের টিকিট কিনতে হবে না। যত দিন আমি গান গাইব, তত দিন আপনার টিকিট বিনামূল্যে থাকবে। শুধু আমাদের জানিয়ে দেবেন।’’
উল্লেখ্য, বাধা, বিতর্ক, বোমাতঙ্কের হুমকি, যাবতীয় বিরোধিতা উপেক্ষা করেই গত ১৫ নভেম্বর ইন্দৌরে অনুষ্ঠান করেন দিলজিৎ। শুধু গান গেয়েই নয়, এ দিন, অনুষ্ঠানের আগে তার চারটি গানের উপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের বিরুদ্ধে বিখ্যাত উর্দু কবি রাহাত ইন্দোরির কবিতার পঙ্ক্তি আওড়ে প্রতিবাদ জানান তিনি।
এরপর সকলে তাকিয়েছিলেন তার আহমদাবাদ কনসার্টের দিকে। এই অনুষ্ঠানে বিপুল দর্শক সমাগমও নজর কেড়েছে। সামাজিকযোগাযোগ মাধ্যমে স্টেডিয়ামের ছবি শেয়ার করে দিলজিৎ জানিয়েছেন, আহমদাবাদের অনুষ্ঠানে ইতিহাস তৈরি হয়েছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








