ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুর রহমানের এক নারীর সঙ্গে অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনার পর ওই বিএনপি নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড.সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক চিঠিতে বহিস্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে জেলা বিএনপির এক চিঠি থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর আগে এক নারীর সঙ্গে ওবায়দুর রহমানের ৫ মিনিটি ৩৭ সেকেন্ডের একটি অশ্লিল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
জেলা বিএনপির ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, নৈতিক স্থলন জনিত অপরাধের সাথে জড়িত থাকার অপরাধে আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুর রহমানকে প্রাথমিক সদস্য পদসহ বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দলীয় সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে তার সাথে দলীয় সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হল।
এ ব্যাপারে বক্তব্য জানতে মোঃ ওবায়দুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হয়। তবে তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, “ওবায়দুর রহমানের একটি অশ্লিল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির একটি সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









