রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে তরুণ নিহত

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২ এএম

আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২ এএম

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে তরুণ নিহত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে  রা‌কিব হোসেন (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় এ ঘটনা‌ ঘটে। 

নিহত রাকিব লবণচরা থানার আশি‌বিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, রা‌কিব ঘটনাস্থলের পাশের এক‌টি সেলুনে অবস্থান করছিল। এর কিছুক্ষণ পরে দুই যুবক সেলুন থেকে তাকে টেনে বের করে মাথায় দুইটি গু‌লি করে। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘রাত ১০টার দিকে নগরীর পশ্চিম টুটপাড়া কুবা মসজিদ এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে এমন সংবাদ পেয়েছি। সেই সংবাদের ভিত্তিতে সদর থানা এবং লবনচরা থানা পুলিশের টিম ঘটনাস্থলে আসে। ঘটনাস্থল থেকে আমরা দুটি তাজা গুলি উদ্ধার করেছি। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। এ ঘটনার সাথে জড়িতদের কিছু নাম পেয়েছি। আমাদের টিম ফিল্ডে কাজ করা শুরু করেছে।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এলাকার আধিপত্য বিস্তার এবং মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তারপরও অন্য কোনো ঘটনা আছে কিনা আমরা দেখছি। জানতে পেরেছি সেও (রাকিব) একটি গ্রুপের সদস্য। আমরা তা নিয়েও কাজ করছি এবং কেন ঘটেছে সেটি নিয়েও টিম কাজ করছে।’

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.