সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মত বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ দিরাই উপজেলা শাখার আয়োজনে একদিন ব্যাপী ধামাইল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিরাই উপজেলা গণমিলনায়তন হলে ষোলটি ধামাইল দলের অংশ গ্রহণে সকাল থেকে এ কর্মশালার কার্যক্রম শুরু হয়।
সকাল ১০ ঘটিকায় উপজেলা শাখার সভাপতি অসীম রায় চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমিয় রায় অশোক এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শাহ্ নুর জালাল,মোশাররফ হোসেন মোছা,বিশ্বজিৎ চৌধুরী, বিজয় সরকার,নুপুর চৌধুরী, জিয়াউর রহমান লিটন, সুপ্রভা রানী কর প্রমুখ। প্রশিক্ষক হিসেবে ছিলেন চিনু চক্রবর্তী ও নিপা সূত্রধর। আলোচনা শেষে ধামাইল কর্মশালা শুরু হয়।
এতে অংশ নেন রীতা সরকার, এসকে সাথী, নিপা সুত্রধর, উমা দাস, পলি তালুকদার, সনি বর্মন, মাধুরী তালুকদার, বৃষ্টি তালুকদার,স্নেহা দাস তুলি,তমা তালুকদার, রিয়া মহলদার,প্রিয়া দাস,বর্নিতা পুরকায়স্থ, পুর্নিমা নাথ। প্রবীন ছয়জন ধামাইল শিল্পীসহ ৪২ জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবদাস ও সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার রায় শিপলু


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









