পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় সামাজিক সংগঠন হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে শার্শা উপজেলার পতিত জমিতে বৃক্ষ রোপণ করা হয়েছে।
শনিবার ( ২৫ জুলাই ) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ও ভিডিপি) সার্বিক সহযোগীতায় এই বৃক্ষ রোপন ও চারা বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বেনাপোল পৌর সভার ওয়ার্ড দলনেতা মো. কামাল হোসেনের নেতৃত্বে বেনাপোল ইউনিয়নের ১ নং ওয়ার্ড নারায়নপুর গ্রামের বিভিন্ন স্থানের পতিত জমি ও ফাঁকা স্থানে ১৫০ পিস ফলদ ও বনজ গাছের চারা রোপন করা হয়েছে বলে জানা গেছে।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বেনাপোল দলপতি মো. আজিম উদ্দিন, বাহাদুরপুর ইউনিয়ন দলপতি মো. হোসেন আলী এবং বাহাদুরপুর ইউনিয়ন আনসার কমান্ডার মো. লুৎফর রহমান।
“পরিবেশ সুরক্ষার অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে ঘীরে বৃক্ষ রোপণ কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় উপাসনালয় প্রাঙ্গন, সড়কের দুপাশ এবং আনসার ভিডিপি কার্যালয় সংলগ্ন খালি জায়গায় হেগনি, নিম, আম, কাঁঠাল, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়েছে বলে হিলফুল ফুজুল সংগঠন সূত্র নিশ্চিত করেন|
বৃক্ষ রোপণ কর্মসূচী বিষয়ে শার্শা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান,আমাদের কতিপয় আনসার সদস্য হিলফুল ফুজুল নামের সংগঠনটির সাথে জড়িত। তাই স্বপ্রণোদিত হয়েই তাদের বৃক্ষরোপণ কর্মসূচীতে উপজেলা কার্যলয় অংশ নিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









