ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চননগর এলাকার একটি মার্কেটে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে শহরের এইচ এস এস সড়কের জোয়ারদার মার্কেটের দ্বিতীয় তলায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— এমদাদুল শেখ (৩৮), আসফিক রহমান জোয়ারদার অভি (৩০) এবং আবির হোসেন জোয়ারদার (৩১)।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম শনিবার রাত সাড়ে ১১ টার দিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল শহরের এইচএস এর সড়কের জোয়ারদার মার্কেটের দ্বিতীয় তলায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তিন জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও হেফাজত থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ডিবির ওসি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









