পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর টোল প্লাজায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সজল আহমেদ সৈকত (৫০) নামে এক টোল কালেক্টরের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সেতুর উত্তর প্রান্তে এ ঘটনা ঘটে।
নিহত সজল আহমেদ সৈকতের বাড়ি ময়মনসিংহ সদর পৌর এলাকায়।
টোল কর্তৃপক্ষ জানায়, ডিউটিতে থাকাকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সিসিটিভি ফুটেজে তা দেখে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে লেবুখালী সেনানিবাসের সিএমএইচে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সজল আহমেদের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। আজ সোমবার বাদ জোহর ময়মনসিংহের পৌর গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









