টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপ-প্রচাররোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুহম্মদ আজিজুল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক মোঃ আহসানুল কবির বুলবুল, জেলা আইসিটি অফিসার হারুন অর রশিদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









