বগুড়ার সারিয়াকান্দিতে সমস্যা চিহ্নিতকরণ এবং জনসেবার মানোন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও উপস্থিত অতিথি ও সভায় অংশগ্রহণকারীদের সঙ্গে কুশল বিনিময় ও পরিচিত হন। এরপর তিনি বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের কাছ থেকে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা, কৃষি, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। এ সময় তিনি জনসেবা নিশ্চিত করতে এবং সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
সভায় সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক নুর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হোসেন সরদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মীর কাওসার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ. আলিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুল রহমান রেন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন পল্টন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ইকবাল হোসেন এবং সেক্রেটারি মাওলানা কাজী জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









