নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া ছোট ব্রিজের পশ্চিম পাশে সড়কের একটি অংশ ভেঙে পানি প্রবাহিত হওয়ায় স্থানীয় বাসিন্দা, যানবাহন চলাচল এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশে এবং চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলামের সার্বিক সহযোগিতায় স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা দ্রুত উদ্যোগ নিয়ে রাস্তার ভাঙা অংশে বাঁধ দিয়ে
পানি প্রবাহ বন্ধ করেন। এতে এলাকাবাসীর চলাচল স্বাভাবিক হয় এবং ভোগান্তি অনেকাংশে কমে আসে।
এসময় উপস্থিত ছিলেন- চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শের আলী, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাজু আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. এমদাদুল হক মিলন প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









